• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৫৪:২৮ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

ঋণেয় দায়ে আমিরাতে বাংলাদেশি যুবকের আত্মহত্যা!

৩০ এপ্রিল ২০২৪ রাত ০৮:১৬:৩৮

ঋণেয় দায়ে আমিরাতে বাংলাদেশি যুবকের আত্মহত্যা!

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মোহাম্মদ শিবলি সাদিক (৩৮) নামের এক বাংলাদেশি প্রবাসী ঋণেয় দায়ে আত্মহত্যা করেছে। ২৭ এপ্রিল শনিবার দেশটির রাজধানী আবুধাবির শেখ হামদান সড়কে তার বাসস্থল বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানায় আবুধাবি পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।

শিবলি সাদিকের দেশের বাড়ি লক্ষীপুর জেলার লক্ষীপুর সদরের বাঞ্ছানগর গ্রামের মৃত মুহাম্মদ হারুন উর রশিদের ছেলে।

মৃতের প্রতিবেশি চাচাতো ভাই মোহাম্মদ মনির জানায়, শিবলি দীর্ঘ দিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলো। কিছুদিন আগে দেশ থেকে ঋণ নিয়ে আমিরাতে রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেন। সম্প্রতি তার ব্যবসায়িক পার্টনার রিয়েল এস্টেটে বিনিয়োগ করা সব অর্থ হাতিয়ে নিয়ে পালিয়ে যান। ঋণের চাপ ও পার্টনারের কাছে প্রতারিত হয়ে হতাশায় ভুগছিলেন শিবলি।

আরও পড়ুন

বিনা খরচে মালয়েশিয়া যাত্রা: নতুন করে ৭০ জনের সাক্ষাৎকার আজ

পরে হতাশাগ্রস্থ হয়ে আত্মহননের মত কঠিন সিদ্ধান্ত নেন শিবলি। এখন পর্যন্ত মৃতের ব্যবসায়ী পার্টনারের কোন হদিস পাওয়া যায়নি।

তিনি আরও জানান, মৃত শিবলি একই গ্রামের মো. আবুল কাশেমের মেয়ে তানজিনা আফরিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তবে তাদের কোন সন্তান ছিলো না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ দূতাবাস আবুধাবিতে নিযুক্ত শ্রম কাউন্সেলর লুৎফুন নাহার নাজীম বলেন, মৃত্যুর খবর আমরা জেনেছি। মরদেহ এখন বানিয়াছের কেন্দ্রীয় মর্গে রয়েছে।

আরও পড়ুন

মালয়েশিয়া যেতে কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

দেশটির আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দেশে পৌঁছাতে দূতাবাস দ্রুত পদক্ষেপ নিবে এবং প্রয়োজনীয় সব ডকুমেন্টস তৈরির বিষয়ে যত দ্রুত সম্ভব করে দেওয়া হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
নাটোরে ট্রাকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪০:১১


পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
পায়ুপথে ৪ সোনার ডিম, দুবাইফেরত যাত্রী আটক
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৭:১৯

গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
গৃহবন্দি করা হলো সোনম ওয়াংচুকে
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৬:৩২

কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
কেরালার তরুণী এখন পীরগঞ্জের বধূ
১৫ নভেম্বর ২০২৬ দুপুর ০২:২১:৩৬