• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ রাত ০৩:৩০:২৬ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা

৬ জুন ২০২৫ সকাল ১০:৪৪:০৯

সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি ফেরার ম্যাচে জয় পেলো আর্জেন্টিনা। চিলিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অদম্য যাত্রা ধরে রাখল আলবিসেলেস্তারা। এর মধ্য দিয়ে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোল করেন হুলিয়ান আলভারেজ, তাও ম্যাচের ১৬তম মিনিটে।

ইনজুরির কারণে গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি মেসি। যদিও তাকে ছাড়াই ব্রাজিলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল আর্জেন্টাইনরা। যার ফলশ্রুতিতে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত হয়েছিল। এছাড়া উরুগুয়েকে ১-০ গোলে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ওই দুই ম্যাচেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলে আর্জেন্টিনা।

Ad
Ad

এখন বিশ্বকাপ বাছাইপর্বে যে বাকি ম্যাচগুলো আছে, সেগুলো শুধুই আনুষ্ঠানিকতার। চিলিকে হারিয়ে আর্জেন্টিনা বুঝিয়ে দিল, তারা কোনো ম্যাচকেই হালকাভাবে নিতে রাজি নয়।

Ad

ম্যাচের ৫৭তম মিনিটে মেসিকে মাঠে নামান কোচ স্কালোনি। নিকো পাজের পরিবর্তে মাঠে নামেন ইন্টার মিয়ামি তারকা। তার আগেই অবশ্য জয়সূচক গোলটি করে ফেলে আর্জেন্টিনা। শেষদিকে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠেছিল চিলি। বেশ কিছু দারুণ শট তারা নিয়েছিল আর্জেন্টিনার জাল লক্ষ্য করে। কিন্তু তাতে সফল হয়নি। সেখানে অতন্ত্রপ্রহরীর মতো ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। অসাধারণ দক্ষতায় আর্জেন্টিনাকে বাঁচিয়ে দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us