• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১০:২৩:৩৩ (20-Nov-2026)
  • - ৩৩° সে:

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

৬ নভেম্বর ২০২৪ সকাল ০৮:০৫:৩২

অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: অভিনেত্রী শমী কায়সার গ্রেফতার হয়েছেন। ৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে শমী কায়সারকে গ্রেফতার করা হয় বলে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।

ডিসি রওনক জানান, উত্তরা পূর্ব থানায় হওয়া একটি মামলায় এজাহারনামীয় আসামি শমী কায়সার।

আরও পড়ুন

বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান

সৈয়দ হাসান মাহমুদ নামে বিএনপির এক কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার সিএমএম আদালতে ভুক্তভোগী নিজেই গত ৯ অক্টোবর এই মামলা করেছিলেন।

মামলায় শমী কায়সার ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী তারানা হালিম, সাবেক এমপি মমতাজ বেগমসহ ১৭ জনকে আসামী করা হয়।

এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে মাগুরার আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

আরও পড়ুন

বক্স অফিসে ঝড়! দঙ্গল-এর রেকর্ড ভাঙতে কত দূরে রামায়ণ?

গত ১৩ অক্টোবর রেজওয়ান কবির নামে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের এক কর্মী জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
২০ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৩:৪৯





বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
বিশ্বসেরা ১০০ তারকার তালিকায় শাহরুখ খান
২০ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৪:৪০