• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১১:৪৭:০৮ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

বিটিভিতে ইকবাল খন্দকারের ‘গান আলাপন’, অতিথি বেলাল ও কর্নিয়া

১১ মে ২০২৪ বিকাল ০৩:৩৫:৩০

বিটিভিতে ইকবাল খন্দকারের ‘গান আলাপন’, অতিথি বেলাল ও কর্নিয়া

বিনোদন ডেস্ক: বিটিভির নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানের এই পর্বে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও কর্নিয়া। তারা কথা বলেছেন নিজেদের গাওয়া শ্রোতানন্দিত কিছু গান এবং গানগুলোর ভিডিও তথা মিউজিক ভিডিও সম্পর্কে। বিশেষ করে তারা প্রকাশ করেছেন গানগুলো তৈরি ও ভিডিওগুলো নির্মাণের পেছনের গল্প। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার।

সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায়  ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে ১১ মে শনিবার বিকেল রাত ৫টা ৩৫ মিনিটে।

অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, আজকাল শ্রুতিমধুর গানের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে গল্পনির্ভর ভিডিও। আর সেইসব ভিডিও নিয়েই নির্মিত হয়েছে আমাদের এবারের পর্ব। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

আরও পড়ুন

মিস ইউনিভার্সের মঞ্চে খাদির শাড়িতে নজর কাড়লেন মাহি

আর প্রযোজক সৈয়দা ফারহানা হাসান বলেন, বিটিভিতে সংগীতবিষয়ক নানারকম অনুষ্ঠান প্রচার হয়ে থাকে। তবে মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান এর আগে কখনোই হয়নি। তাই ইতোমধ্যে অনুষ্ঠানটি দর্শকের পছন্দের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। আশা করছি, জনপ্রিয় দুই শিল্পীর গানের ভিডিও নিয়ে নির্মিত এই পর্বটিও তারা দারুণভাবে উপভোগ করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
২২ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৫:৫৫