• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:২৮:৪৯ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

নিয়ন্ত্রণে এসেছে তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডের আগুন

১২ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:১৮:২২

নিয়ন্ত্রণে এসেছে তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডের আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১২ জানুয়ারি রোববার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া সেল) মো. তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ৩৩ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি নিভাতে আরও কিছু সময় লাগবে।

এর আগে সকাল ৮টা ৫ মিনিটের দিকে তেজগাঁওয়ের ট্রাকস্ট্যান্ডটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

ট্রাকস্ট্যান্ডের একটি গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কথা জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩৬:৫৮

সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস
সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ বিল পাস
১৬ নভেম্বর ২০২৬ রাত ১০:২৯:২০