• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫৫:২০ (19-Oct-2026)
  • - ৩৩° সে:

রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আগুন

১৩ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫১:৫২

রাজধানীর কল্যাণপুরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কল্যাণপুর শাখার সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।

১২ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এসে দেখে আগুন দাউ দাউ করে জ্বলছে। সেখানে থাকা একটি বহুতল ভবন ও পাম্পে যেন আগুন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আপ্রাণ চেষ্টা করে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে প্রতিমন্ত্রী ইশরাক, সমালোচনার জবাবে যা বললেন তিনি

পানি সংকটের কারণে পরে মিরপুর ফায়ার স্টেশন থেকে আরও একটি ইউনিট পানি নিয়ে আগুন নেভাতে আসে।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা জানান, আগুনে গ্রাহকদের পার্সেল ও ডকুমেন্টসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে গেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ইসরাইল থেকে ভিয়েনাগামী বিমানে বোমাতঙ্ক
ইসরাইল থেকে ভিয়েনাগামী বিমানে বোমাতঙ্ক
১৯ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৫৬:১৮




আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
১৯ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৫২:৪১