• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৫২:০৬ (11-Jun-2026)
  • - ৩৩° সে:

তুরাগে ২ হাজার পিস ইয়াবা নিয়ে নারীসহ দুই মাদক কারবারি আটক

১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:২৬:০৫

তুরাগে ২ হাজার পিস ইয়াবা নিয়ে নারীসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার তুরাগ থানাধীন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২১৫০ পিস ইয়াবা নিয়ে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

৩০ সেপ্টেম্বর সোমবার মধ্যরাতে তুরাগের কামারপাড়া ভাটুলিয়া পাওয়ার প্যাকাজিং সংলগ্ন মফিজের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক মিতা গাজী (৪০) গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা পশ্চিম কাকিল শাতাইশ এলাকার সাত্তার গাজীর মেয়ে ও তার স্বামী আবুল কালাম (৪১) টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা পশ্চিম কাকিল শাতাইশ এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

এবিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাহাৎ খান জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us