• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৪২:০২ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইকারী আটক

২৬ এপ্রিল ২০২৫ সকাল ০৯:০৫:১৪

কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইকারী আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

২৫ এপ্রিল শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার জাঙ্গিলা পাড়া ব্রিজের মাথায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চার ছিনতাইকারী অটোরিকশা ভাড়া করে গোড়াই মেলায় নিয়ে যায়, সেখানে দীর্ঘক্ষণ ঘোরাঘুরি করে। এরপর রাত বাড়লে তারা অটোচালককে জাঙ্গিলা পাড়া ব্রিজ এলাকায় নিয়ে গিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। চালকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তিনজন পালিয়ে যায়। স্থানীয়রা অপর এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ছিনতাইকারী অচেতন থাকায় তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

অটোরিকশার মালিক উপজেলার গেন ভান্ডার এলাকার মনির হোসেনের ভাড়াটিয়া সানোয়ার হোসেনের ছেলে রনি হোসেন বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার (ওসি অপারেশন) জুবায়ের আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১





ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়
১৩ জুন ২০২৬ দুপুর ০২:০৯:০৭

Follow Us