• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩২ দুপুর ১২:৫৭:৪৯ (04-Apr-2026)
  • - ৩৩° সে:

রামুতে কৃষি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যসহ ২ জনকে জরিমানা

১০ মে ২০২৩ বিকাল ০৩:৫৮:১৪

রামুতে কৃষি জমির মাটি কাটার দায়ে ইউপি সদস্যসহ ২ জনকে জরিমানা
“জরিমানা”

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামু উপজেলায় পৃথক ২ অভিযানে কৃষি জমির মাটি কাটার দায়ে ২জনকে জরিমানা করা হয়েছে। ৯ মে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় ও রাত সাড়ে নয়টায় এ অভিযান দু’টি পরিচালনা করা হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা মুস্তফা পরিচালিত এ অভিযানে দু'টি ডাম্পার গাড়িও আটক করা হয়।

Ad
Ad

জানা যায়, রাজারকুল ও কাউয়ারখোপ ইউনিয়নে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে আব্দুল্লা কোম্পানি ও কামালকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কামাল ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সদস্য।

Ad

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর বিধানমতে আব্দুল্লা কোম্পানিকে ৫০ হাজার টাকা এবং ইউপি সদস্য কামলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে মোতাবেক বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিয়ে করেছেন আবু বাকের মজুমদার
বিয়ে করেছেন আবু বাকের মজুমদার
৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:২৩:০৭


নতুন লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা
নতুন লাক্স সুপারস্টার হলেন বর্ণিতা
৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০২:৫৪



দেশের বাজারে অপরিবর্তিত সোনার দাম
দেশের বাজারে অপরিবর্তিত সোনার দাম
৪ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪০:২৬



Follow Us