• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৫৫:১৬ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের শিংয়ের গুঁতোয় যুবকের মৃত্যু

১৩ জুন ২০২৪ বিকাল ০৫:৫৪:৩৪

রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের শিংয়ের গুঁতোয় যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পবিত্র কোরবানির জন্য কেনা মহিষের শিংয়ের গুঁতোয় মো. মহসিন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। ১৩ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহত মহসিন ওই ইউনিয়নের ঠান্ডাছড়ি গ্রামের মুন্সী মিয়ার ছেলে।

মহিষটি কোরবানির জন্য কিনেছেন উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আহামদ ছৈয়দ তালুকদার। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ১২ জুন বুধবার সকালে স্থানীয় হাট থেকে প্রায় দুই লাখ টাকা দিয়ে মহিষটি কোরবানির জন্য তিনি কিনেছেন। বুধবার বিকেলের দিকে তার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে বাঁধা রশি ছিঁড়ে মহিষটি পালিয়ে যায়। মহিষটি রাতে পার্শ্ববর্তী রাজানগর ইউনিয়নের বাগবিলী এলাকায় ঢুকে পড়ে।

বৃহস্পতিবার এই এলাকার বাসিন্দা মহসিনকে শিং দিয়ে গুঁতো দিয়ে আহত করে। পরে মহসিনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

আরও পড়ুন

রংপুরে মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য জব্দ, দুই ফিড ব্যবসায়ীকে জরিমানা

রাজানগর ইউপি চেয়ারম্যান শামসুল আলম তালুকদার বলেন, শিংয়ের গুঁতোয় লোকটি মারা যায়। মহিষটিকে থামানো না গেলে আরো প্রাণহানির আশঙ্কা রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
এইচএসসিতে প্রায় অর্ধেক শিক্ষার্থীই ফেল
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫০:০২




নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৮:২৯





টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪