• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:৫৪:০৬ (28-Aug-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে জাল ভোট দিতে এসে ৩ কিশোর আটক

২১ মে ২০২৪ বিকাল ০৫:০৯:৫৯

নীলফামারীতে জাল ভোট দিতে এসে ৩ কিশোর আটক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভোট দিতে আসা তিনজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের আটক করে প্রিসাইডিং কর্মকর্তার কক্ষে বসে রাখা হয়েছে।

২১ মে মঙ্গলবার দুপুরে উপজেলার গনেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র থেকে তাদের আটক করা।

আটকরা হলো, গ্রাড়াগ্রাম গনেশ এলাকার মিজানুর রহমানের ছেলে সজিব (১৬), উত্তর কিশামত গনের এলাকার দেলোয়ার আলীর ছেলে মিশু (১৭) ও গনেজ বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে সোহাগ (১৫)।  

জানা যায়, তারা দুপুরে ভূয়া কুপন নিয়ে অন্যজনের ভোট দিতে আসেন। এ সময় দায়িত্বরত সহকারী পিসাইটিং কর্মকর্তার সন্দেহ হলে তাদের নাম এবং ছবির সাথে মিল না পাওয়ায় তাদের আটক করা হয়।

এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুর রহিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, জাল ভোট দিতে আসা তিনজনকে আটক করা হয়েছে। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অপেক্ষা করছি উনি এসে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এ বিষয়ে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিজ দোকান থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
২৮ আগস্ট ২০২৬ সকাল ১১:৩৫:৪৬



নারী এশিয়া কাপের পর্দা উঠছে আজ
নারী এশিয়া কাপের পর্দা উঠছে আজ
২৮ আগস্ট ২০২৬ সকাল ১১:১৫:৪৮