• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে আশ্বিন ১৪৩৩ রাত ০২:০৯:৩৩ (14-Oct-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

১৬ মে ২০২৪ রাত ০৯:১৭:৫১

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার সদর উপজেলার রসুলপুর স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মীম আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে প্রায় এক ঘণ্টা ট্রেন আটকে রাখে রসুলপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়রা।

১৬ মে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে নয়টায় ঢাকামুখী চট্টলা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে নিহত হন মীম। নিহত মীম রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক সাড়ে নয়টায় স্কুলে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম ডাবল লাইন রেলপথে পর্যটন এক্সপ্রেস ট্রেন দেখে পাশের রেল লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে মিম। এর সাথে সাথেই ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি এসে অপর লাইনে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের দাবি, রসুলপুর রেলস্টেশনের পাশের লেভেল ক্রসিংটিতে নিরাপত্তা গেইট কিংবা কোনো বেরিয়ার দেয়া নেই। যে কারণে প্রতিদিনই কোনো না কোনো যানবাহন দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে। এছাড়া রেল লাইনের এক পাশে স্কুল থাকায় প্রতিনিয়ত লেভেল ক্রসিং দিয়ে শিক্ষার্থীদের যাতায়াত করতে হয়। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরাও ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হয়।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, ঘটনার পর কিছু সময়ের জন্য এলাকাবাসী ও শিক্ষার্থীরা ট্রেন দাঁড় করিয়ে রাখে। পরে প্রশাসনের সহযোগিতায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। ট্রেনে কাটা পড়েই মিমের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
সংসার ভাঙনের সুর সাবিলা নূরের
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৯:২১:৫৮

৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
৪র্থ গ্রেড পেলেন ইসির ১৩ কর্মকর্তা
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩২:৩৬

সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৬:২৮


স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
১৩ অক্টোবর ২০২৬ রাত ০৮:১৭:৪৯

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:০৯

সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
সচিব পদমর্যাদা পেলেন ৩ নারী কূটনীতিক
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:০২

জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
জয়ের আশা জাগিয়ে ড্র করল বাংলাদেশ
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ শাখার নাম পরিবর্তন
১৩ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:১৩