• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:৩৪:৫১ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

১২ মার্চ ২০২৩ দুপুর ০২:১৫:০৪

নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় স্ত্রী হত্যা মামলায় ১২ বছর পর স্বামী ফরিদুল রেজা ফরিদকে (৫৮) মৃত্যুদন্ড দিয়েছে আদালত। ১২ মার্চ রোববার বেলা সাড়ে ১১টায় নওগাঁ দ্বিতীয় আদালত অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: ফেরদৌস ওয়াহিদ এ রায় প্রদান করেন।

এসময় আদালতে উপস্থিত ছিলেন আসামী ফরিদুল রেজা ফরিদ। সে নওগাঁ সদর থানার আতিথা গ্রামের মৃত আজগর আলী মন্ডল ছেলে।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাকী ও আসামী পক্ষের আইনজীবি রাষ্ট্র নিযুক্ত অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে শয়ন ঘরে আসামী ফরিদুল রেজা ফরিদ মেয়ের সামনে স্ত্রী শামীমা আক্তার ওরফে লিপিকে ঘুমন্ত অবস্থায় ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। এসময় নিহতের মেয়ের দিপা'র ডাক চিৎকার শুরু করে। পরে মেয়ে দিপাকে হত্যার উদ্যেশে কোদাল দিয়ে আঘাত করলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে যায়।

ঘটনায় নিহতের ভাই কাঞ্চন হাওলাদার বাদী হয়ে ওই দিনই থানায় এজাহার দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাকী বলেন, মামলায় দীর্ঘ শুনানি শেষে দণ্ডবিধির ৩০২ ধারার শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শাস্তিযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত।

এই রায়ে বাদীপক্ষ সন্তোষ্ট হলেও আসামী উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামীপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট অমরেদ্রনাথ ঘোষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬




চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা
চালু হচ্ছে ডুয়াল ব্যাংকিং ব্যবস্থা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৫