• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩৩ দুপুর ০২:২৭:১০ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

বইমেলায় রায়হান আহমেদ তামীমের ‘যাবতীয় তুমি সমাচার’

১৪ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ০২:৫৯:২০

বইমেলায় রায়হান আহমেদ তামীমের ‘যাবতীয় তুমি সমাচার’

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হয়েছে রায়হান আহমেদ তামীমের প্রথম কাব্যগ্রন্থ ‘যাবতীয় তুমি সমাচার’। বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশনের অঙ্গপ্রতিষ্ঠান ‘দূরবীণ’। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

দূরবীণের প্রকাশক অঞ্জন হাসান পবন জানান, ‘বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইটি বইমেলায় দূরবীণের পরিবেশক কিংবদন্তী পাবলিকেশনের স্টল (৫৩৪-৫৩৫) থেকে পাওয়া যাবে। পাশাপাশি রকমারি, প্রথমা, বইফেরী, পিবিএসবুকসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকেও সংগ্রহ করা যাবে। বইটি নিয়ে আমি আশাবাদী।’

লেখক রায়হান আহমেদ তামীম বলেন, ‘আমার লেখালেখির শুরু শৈশবে থেকে। গত কয়েকবছর বিভিন্ন পত্রিকা ও পোর্টালে আমার বেশ কিছু কবিতা ছাপা হয়। সেইসব কবিতা থেকে কিছু কবিতা যাচাই-বাছাই করে সংযোজন-বিয়োজনের পর বইয়ের জন্য পাণ্ডুলিপি দাঁড় করিয়েছি। আশা করি বইটি পাঠকের তৃষ্ণা মেটাবে।’

আরও পড়ুন

বইমেলায় সাংবাদিক মোবারক আজাদের দুই বই: ‘জিডিতে লেখা প্রেম’ ও ‘নীরব আলো’

প্রসঙ্গত, রায়হান আহমেদ তামীম ছড়াকার, কবি ও ফিচার লেখক। ফ্রিল্যান্স জার্নালিস্ট হিসেবে জাতীয় গণমাধ্যমে তার লেখালেখির যাত্রা শুরু। লেখালেখি করে পেয়েছেন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম সেরা ছড়াকার পুরষ্কার ২০২৩’ এবং  ‘সেরা প্রতিবেদক সম্মাননা ২০২৪’। কর্মজীবনে তিনি রাহনুমা প্রকাশনী এবং ইত্তিহাদ পাবলিকেশনে অনলাইন ইনচার্জ হিসেবে কাজ করেছেন। লেখালেখির পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাহিত্য সম্পাদক হিসেবে যুক্ত আছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, প্রজ্ঞাপন জারি
২০ অক্টোবর ২০২৬ দুপুর ০২:১৫:২৫




ইশরাককে নিয়ে মাহদী আমিনের আবেগঘন স্ট্যাটাস
ইশরাককে নিয়ে মাহদী আমিনের আবেগঘন স্ট্যাটাস
২০ অক্টোবর ২০২৬ দুপুর ০১:১২:১৯

পূজার সাজে মন্দিরা চক্রবর্তী
পূজার সাজে মন্দিরা চক্রবর্তী
২০ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৬:৩৩


আজ সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন
আজ সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন
২০ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:০৩

পূজামণ্ডপ দেখতে সৈয়দপুরে প্রধানমন্ত্রী
পূজামণ্ডপ দেখতে সৈয়দপুরে প্রধানমন্ত্রী
২০ অক্টোবর ২০২৬ সকাল ১১:২৫:২৪

টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার
২০ অক্টোবর ২০২৬ সকাল ১১:১২:৩৪