• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৩২:৫৭ (29-Nov-2026)
  • - ৩৩° সে:

কুবি পেল সাড়ে ৬০ কোটি টাকা

২৬ মে ২০২৩ দুপুর ১২:১৫:০৮

কুবি পেল সাড়ে ৬০ কোটি টাকা

কুবি প্রতিনিধি: আগামী ২০২৩-২৪ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ৬০ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ পেয়েছে, যা গত বছরের তুলনায় ৬ কোটি ২ লাখ টাকা বেশি। ২৫ মে বৃহস্পতিবার দুপুরে ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু তাহের জানান, ২১ মে রোববার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভা অনুষ্ঠিত হয়। এ বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়া হয়েছে ৬০ কোটি ৫৭ লাখ টাকা।

ইউজিসি অর্থ ও হিসাব বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। চলতি ২০২২-২৩ অর্থবছরে যা ছিলো ৯ হাজার ২৬৫ কোটি ১৭ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দ বেড়েছে ২ হাজার ৯২০ কোটি টাকা। এ বছর সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে বেশি (৮৫৩ কোটি ৮০ লাখ টাকা) বরাদ্দ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেরোবি শিক্ষার্থীর

২০২৩-২৪ অর্থবছরে ইউজিসির বরাদ্দকৃত বাজেট বিষয়ে কুবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, এই বাজেটটি আনুষ্ঠানিকভাবে আমরা এখনও পাই নি। তবে শীঘ্রই এই বাজেটের টাকাসহ কুবির ২০২৩-২৪ অর্থবছরের মোট বাজেট সম্পর্কে পূর্ণাঙ্গ পরিকল্পনা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
ডিএমপির অভিযানে একদিনে গ্রেফতার ৪৪২
২৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৪:৩৯




রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:৪৭:৩৭



সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
সাভার-আশুলিয়ায় পৃথক স্থানে দুই বাসে আগুন
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:২৪:২৬


হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
হন্ডুরাসে পিকআপ-বাস সংঘর্ষে নিহত ৯, আহত ২৮
২৯ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৯:১৯