বিনোদন ডেস্ক: সিনেমা ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা দিয়ে তুমুল আলোচনার খোরাক জোগালেন বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার এমন মন্তব্যে অনেকে বিস্মিত হয়েছেন, প্রকাশ করেছেন ক্ষোভও। অনেকেই বলছেন, কাজের অভাবে নাকি অপু মেজাজ হারিয়েছেন! আবার কারও মতে, অপু ঠিকই বলেছেন।
অপুর মতে, আগের সেই পরিবেশ এখন আর ইন্ডাস্ট্রিতে নেই। বরং সাম্প্রতিক বছরগুলোতে নানা অস্থিরতা ও বিভাজনের কারণে পরিবেশ অনেকটাই নষ্ট হয়ে গেছে।


সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অপু বলেন, ‘আমি যখন ২০০৭-২০০৮ সালে ইন্ডাস্ট্রিতে এসেছি, তখন আপনারা একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দেখেছেন। সেই সময় থেকেই দর্শকের ভালোবাসা তৈরি হয়েছে।’

ইন্ডাস্ট্রির অবনতি প্রসঙ্গে বলতে গিয়ে অপু বলেন, ‘২০১৬ সালের পর থেকে ইন্ডাস্ট্রিতে অনেক নোংরামি শুরু হয়েছে। আমার মনে হয়, ফিল্ম ইন্ডাস্ট্রি এখন একটা ডাস্টবিনে পরিণত হয়েছে। পক্ষ-বিপক্ষ তো সব জায়গাতেই থাকে। বলিউড, হলিউড, টলিউডেও আছে। কিন্তু সেখানে সবাইকে নিয়েই কাজ করা হয়। আমাদের এখানে সেই পরিবেশটা নেই।’
বলা দরকার, গত ডিসেম্বর মাসে অপু বিশ্বাস দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে একটি হলো আদর আজাদকে নিয়ে ‘সিক্রেট’, অন্যটি সজলকে নিয়ে ‘দুর্বার’।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available