• ঢাকা
  • |
  • শনিবার ২রা কার্তিক ১৪৩৩ রাত ০৮:৪৩:০২ (17-Oct-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে কোটা বিরোধীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ

১২ জুলাই ২০২৪ রাত ০৮:৪১:৪৩

সারাদেশে কোটা বিরোধীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ

মাভাবিপ্রবি প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা।

১২ জুলাই শুক্রবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হল চত্ত্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা সারাদেশে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

গত ৫ জুলাই থেকে সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীসহ সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিসহ বিক্ষোভ মিছিল করে আসছে শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
টুপটুপ রিসোর্টের ম্যানেজার আটক
১৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:১১:১২


গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
গণভোটের রায় কার্যকরসহ এনসিপির ৩ দাবি
১৭ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৪