• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই বৈশাখ ১৪৩৩ ভোর ০৪:২৫:৪৪ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত বাকৃবি ক্যাম্পাস

১২ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:২৬:৫৬

শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত বাকৃবি ক্যাম্পাস

বাকৃবি প্রতিনিধি: সারাদেশে কোটা আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। ১২ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫টায় মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কে আর মার্কেট হয়ে আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা গোল হয়ে দাঁড়িয়ে পরে। স্লোগানে মুখরিত করে ক্যাম্পাসের আব্দুল জব্বার মোড়। এসময় আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান এবং এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি করেন।

Ad
Ad

বক্তারা বলেন, ‘শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করে তাদের উপর পুলিশি হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর মাধ্যমে শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক।’

Ad

তারা আরও জানান, যদি এই হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি না দেওয়া হয়, তবে তারা আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন।

এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সংহতি প্রকাশ করেছেন এবং কোটা আন্দোলনকারীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৭:৫০

৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
৯ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
২৮ এপ্রিল ২০২৬ রাত ০৮:৫৮:০৮





Follow Us