• ঢাকা
  • |
  • শনিবার ১২ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:০০:১০ (25-Apr-2026)
  • - ৩৩° সে:

শেষ হলো ফোটনের ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো

৪ মে ২০২৫ বিকাল ০৪:১৯:৩২

শেষ হলো ফোটনের ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো

নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ফোটনের ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫। ৩ মে শনিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শেষ হয় তিন দিনব্যাপী এ প্রদর্শনী।

এই বছরের অটোমোটিভ শো-তে  এসিআই মটরসের ফোটন ব্র্যান্ড তাদের আধুনিক প্রযুক্তিসম্পন্ন ফ্রিজার ভ্যান উন্মোচন করে। এছাড়াও ফোটন এর ১ টন, ১.২ টন, ১.৫ টন এবং ৩ টন পিক-আপ প্রদর্শন করা হয়েছে এই আয়োজনে।

Ad
Ad

কমার্শিয়াল অটোমোটিভ শো উপলক্ষে এ সি আই মটরস্ এর ফোটন ব্র্যান্ড এর ছিল আকর্ষণীয় সব অফার। ফোটন ব্র্যান্ড এর যেকোনো পিক-আপ ক্রয়েই ছিল রেফ্রিজেরেটর, স্মার্ট টিভি, স্মার্ট ফোনের মতো আকর্ষণীয় সব উপহার।। আরো ছিল দর্শনার্থীদের জন্য মনোরজ্ঞন কার্যক্রম, গেম-শো এবং অন্য নানান আয়োজন এ সি আই মটরস্ থেকে। দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল এ সি আই মটরস্ ফোটনের প্যাভিলন।

Ad

গ্রাহকদের উচ্ছ্বসিত সাড়া এ সি আই মটরস্-ফোটনের প্রতি তাদের আস্থারই প্রতিফলন, যা ব্র্যান্ডটির ভবিষ্যৎ পথচলাকে আরও দৃঢ় করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মানিকগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৮:০০





মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
মতলবে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
২৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৪:৫০




Follow Us