• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:৫১:৫৬ (19-May-2026)
  • - ৩৩° সে:

এডিএন টেলিকমের আয় বেড়েছে

২৮ এপ্রিল ২০২৫ রাত ০৯:১৬:৫৫

এডিএন টেলিকমের আয় বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৫৫ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫০ পয়সা আয় হয়েছিল।

Ad
Ad

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৭৯ পয়সা আয় হয়েছিল।

Ad

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩২ টাকা ৪৩ পয়সা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us