• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা কার্তিক ১৪৩৩ রাত ১২:০৮:০০ (20-Oct-2026)
  • - ৩৩° সে:

দুমকিতে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

৫ অক্টোবর ২০২৩ সকাল ১১:৪৪:১৭

দুমকিতে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে গাঁজা ও ইয়াবাসহ ৩ জনকে  আটক করেছে পুলিশ।

৪ অক্টোবর বুধবার রাতে জনতা কলেজ রোডে মনিমুক্তা বিল্ডিংয়ের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ ২ জনকে এবং পাগলার মোড় খাবার বাড়ি রেস্টুরেন্টের উত্তর পাশ থেকে ১ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করে পুলিশ।  

থানা পুলিশ সূত্র জানায়, পুলিশ অভিযান চালিয়ে কার্তিকপাশা ৬নং ওয়ার্ডের মৃত রুস্তম মৃধার ছেলে আলমগীর মৃধা (৪০) ২০ পিস এবং আঠারোগাশিয়ার কেরামত হাওলাদারের ছেলে মো. হান্নান হাওলাদার (৩০) এর কাছ থেকে ২০ পিচ মোট ৪০ পিস ইয়াবা এবং পাগলার মোড় থেকে শুভ মৃধা (২৬) পিতা মো. সিদ্দিকুর রহমানের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য বহনের দায়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন

সরিষাবাড়ীতে ২৭৮ মিটার ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ হান্নান জানান, এদের নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ