• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:৪৭:০৪ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

মাগুরায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

৩০ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৫২:০৭

মাগুরায় পুকুর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি: মাগুরায় পুকুরের পানিতে ডুবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুর থেকে সালেহা বেগম নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে মগুরা সদর থানা পুলিশ।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেবাশীষ কর্মকার জানান, মাগুরা টিভি ক্লিনিক পাড়ার মুন্সি মনিরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন সালেহা বেগম ও তার পরিবার। শুক্রবার সকাল ৬ টা থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। তিনি মাঝেমাঝেই শারীরীক ভারসাম্য হারিয়ে ফেলতেন বলে পরিবার থেকে জানানো হয়েছে। সম্ভবত তার মৃগী রোগ ছিলো। এ কারনেই তার পুকুরে পরে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে  পাওয়ার পর পুরো বিষয়টি জানা যাবে।

Ad
Ad

এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৯:০৯




Follow Us