• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:৫৬:৪৮ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও

১৫ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:০৪:৫৫

এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। ১৩ সেপ্টেম্বর বুধবার এশিয়ান টিভি অনলাইনে ‘বিদ্যালয়ের চারপাশে কচুরিপানা, বন্ধ পাঠদান’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে কচুরিপানা থাকায় বিদ্যালয়ে যেতে পারেননি তিনি। দেখতে পান ভবনের চারপাশে কচুরিপানা রয়েছে ও বিদ্যালয়ের মেঝেতে পানি ওঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা আক্তার পপি, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বার্তা ২৪ ডকমের টাঙ্গাইল প্রতিনিধি আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড

আরও পড়ুন : বিদ্যালয়ের চারপাশে কচুরিপানা, বন্ধ পাঠদান

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন, বিদ্যালয়টি দেখার জন্য গিয়েছিলাম। বাসাইলের রাশড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নিচু জমিতে স্থাপন করা হয়েছে। বাসাইল হচ্ছে নিচু ভূমির এলাকা। বিদ্যালয়ের বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখছি। যত দ্রুত সম্ভব বন্যা আশ্রয়ণ কেন্দ্র ব্যবস্থা করে দেওয়ার জন্য। বিদ্যালয়ের জন্য আমরা ডিসি স্যারের মাধ্যমে চিঠি দিয়ে দিবো। যেনো দ্রুত বন্যা আশ্রয়ণ কেন্দ্র করার ব্যবস্থা নিতে পারি আমরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৩৩




হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৮