• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৬:২৫:২৯ (17-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জের পাগলা নদী থেকে যুবতীর মরদেহ উদ্ধার

৩ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:০১:২৬

শিবগঞ্জের পাগলা নদী থেকে যুবতীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাগলা নদী থেকে বেবি (২৫) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৩ সেপ্টেম্বর রোববার সকাল ১১ টার দিকে উপজেলার ঘোড়া পাখিয়া ইউনিয়নের কুথনিপাড়ার মোল্লাটোলা হাই স্কুলের পাশে পাগলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত বেবি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের পূর্ব চুনাখালি লালা পাড়া গ্রামের মৃত মো. ওমর আলীর কন্যা।

নিহতের চাচা মো. শাহআলম বলেন, আমার ভাতিজি খুব সকালে বাড়ি থেকে আম বাগানে পাতা কুড়ানোর নাম করে বের হয়। তারপর আমরা সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে মোবাইলে তার ছবি দেখতে পেয়ে আমরা পরিবারের লোকজন এখানে এসেছি। আমার ভাতিজি ছোটবেলা থেকে তার মাথার সমস্যা আছে, সে মানুষিক ভারসাম্যহীন।

স্থানীয়রা জানান, সকালে পাগলা নদীতে এক অজ্ঞাত মহিলার মরদেহ ভেসে যাওয়ার সময় তারা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে শিবগঞ্জ থানার পরিদর্শক সুকোমল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে যুবতীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মৃত যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২২:২৩

কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি
কালিয়াকৈরে দুর্ধর্ষ চুরি
১৭ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:০৩:৫১


কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৮:৪৬



শপথ নিলেন ২৫ মন্ত্রী
শপথ নিলেন ২৫ মন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৩:৪৮


প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান
১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২১:৩৩



Follow Us