• ঢাকা
  • |
  • সোমবার ৫ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৫:৩৩:৪০ (21-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩০ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:০২:৩০

রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলীতে কাপ্তাই অটল ৫৬-এর উদ্যোগে রাজস্থলী সাব জোনের ব্যবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুস্থ, অসহায় ও গরীবদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

৩০ আগস্ট বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজস্থলী সাব জোন ক্যাম্পের মাঠে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. ক্যাপ্টেন মো. সাফাত চৌধুরীর নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ১টি বুথে চিকিৎসা সেবা দেন। ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় ৭০ থেকে ৮০ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চোখের সমস্যা, নাক-কান-গলা, হৃদরোগ ও বক্ষব্যাধি লিভার-পরিপাক ও কিডনি, চর্ম ও যৌন, শিশু বিভাগ, ডায়াবেটিস ও ইউরিন, প্রসূতি ধাত্রীবিদ্যা ও স্ত্রী রোগ, মেডিসিন, পেইন ক্লিনিক ও বাতের ব্যথা, ফিজিক্যাল মেডিসিন বিভাগে রোগী দেখা ও বিভিন্ন রোগের জন্য বিনামূল্যে ওষুধ দেয়া হয়েছে।

কাপ্তাই অটল ৫৬-এর অধিনায়ক লে. কর্ণেল নূরে উল্লাহ জুয়েলে (পি এস সি) বলেন, পার্বত্য দুর্গম এলাকায় পাহাড়ী ও বাঙ্গালীদের চিকিৎসা সেবা আত্নসামাজিক উন্নয়নসহ সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবে সেনাবাহিনী। তাই আপনাদের পাশে আমরা আছি এবং থাকবো।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী সাব জোনের সিনিয়র ওয়ারেন্ড অফিসার  নুর এ শাহী ও সাংবাদিক আজগর আলী খানসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু
কাপ্তাইয়ে গোসল করতে নেমে কলেজ ছাত্রের মৃত্যু
২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:২৯:২০


আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন
২০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১১:১৪



২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২৩ সেপ্টেম্বর যাদের ছুটি, পাবেন না যারা
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:৪০


নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নদীতে গোসলে নেমে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:১৫