• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৯:০৫ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

সৈয়দপুরে ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগে ৬০ হাঁসের মৃত্যু

২৮ আগস্ট ২০২৩ বিকাল ০৪:১১:৪৫

সৈয়দপুরে ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগে ৬০ হাঁসের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ধান ক্ষেতে প্রয়োগ করা কীটনাশক খেয়ে ৬০টি হাঁস মারা গেছে। ২৮ আগস্ট সোমবার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের পাইকার পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়- একই গ্রামের বাবু হোসেন তার ধান ক্ষেতে কীটনাশক প্রয়োগ করেন। ঐ ধান ক্ষেতে একই গ্রামের নুর ইসলামের ৬০টি হাঁস প্রবেশ করে। এর কিছু সময় পরই হাঁসগুলো বাড়ীতে ফিরে এলে চেঁচাচেচি করতে থাকে। এক পর্যায় মাটিতে গড়াগড়ি করতে শুরু করে হাসগুলে। এসময় একে একে ৬০টি হাঁস মারা যায়।

Ad
Ad

হাঁসের মালিক নুর ইসলাম জানান, তার হাঁসগুলোর বর্তমান বাজার মুল্য প্রায় ৩০ হাজার টাকা। তিনি জমি মালিকের কাছে ক্ষতিপুরণ দাবি করেন।

Ad

এ ঘটনায় ঐ ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট জানান, জমির মালিকের উচিৎ ছিলো কীটনাশক প্রয়োগের পর এলাকার লোকজনকে বিষয়টি জানানো। কিন্তু তিনি তা করেননি। তিনি আরও বলেন, জমি মালিকের উচিৎ হাঁসের মালিককে ক্ষতিপুরণ দেয়া।

এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমাণ ভুবন বলেন, জমিতে কীটনাশক প্রয়োগের পুর্বে এলাকা লোকজনকে তা জানাতে হবে। তাছাড়া কীটনাশক প্রয়োগের পর ঐ ঠোঙ্গা জমির ওপর লাঠিতে টাঙ্গাতে হবে। জমির মালিক এটি না করে ভুল করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:৫৫

১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা
১১ অঞ্চলে ৮০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা
২৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০৫




এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪১:৩৬




প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৬


Follow Us