• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৫:২৯:০১ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু সদনে ফুটবল খেলা অনুষ্ঠিত

৩ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:৪৫:৫৫

জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু সদনে ফুটবল খেলা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: ‘ঈদ আনন্দে ফুটবল খেলা খুশিতে কেটে যাক বেলা’-এই শ্লোগানে জয়পুরহাট সরকারি শিশু সদনে সৌখিন ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই সোমবার এ খেলার আয়োজন করে জয়পুরহাট জেলা প্রশাসন। খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সালেহীন তানভীর গাজী।

খেলায় জয়পুরহাট শিশু সদনের বিরুদ্ধে মাঠে নামেন, সহকারী কমিশনার মো. আজহার আলীর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের পক্ষে খেলায় অংশ নেন সহকারী কমিশনার মো. শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরাফাত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মাহবুব মোর্শেদুল আলম লেবুসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।  

Ad
Ad

খেলা শেষে জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন, আমরা তাদের অভিভাবক, আর তাদের সাথে আমাদের দুর্দান্ত খেলা হয়েছে। খেলার ফলাফল মূল বিষয় না, আমরা সকলেই অত্যন্ত আনন্দিত তাদেরকে নিয়ে খেলতে পেরে।

Ad

আধা ঘণ্টার এ খেলায় জয়পুরহাট শিশু সদনের বিরুদ্ধে ৪/২ গোলে জয়লাভ করে জয়পুরহাট জেলা প্রশাসন একাদশ।  

খেলায় মূল উদ্দেশ্য ছিলো জয়পুরহাট সরকারি শিশু সদন পরিবারের এতিম শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us