• ঢাকা
  • |
  • শনিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৫:২৬:৫৪ (21-Nov-2026)
  • - ৩৩° সে:

স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত

২৪ জুন ২০২৩ বিকাল ০৪:২২:১০

স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত

 কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে বৃদ্ধা স্ত্রী আয়শা খাতুনকে (৬০) মাঠের মধ্যে ডেকে নিয়ে কোদাল দিয়ে কোপিয়ে হত্যা করেছে বৃদ্ধ স্বামী মোসলেম উদ্দিন (৭৬)। এ ঘটনার পর ঘাতক স্বামী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে গেছে।

২৪ জুন শনিবার সকালে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘাতক স্বামী মোসলেম উদ্দিন উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। নিহত স্ত্রী আয়েশা খাতুন একই গ্রামর মৃত জয়নাল প্রামাণিকের মেয়ে।

এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী। পুলিশের ধারণ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে ওই বৃদ্ধ তার স্ত্রীকে কোদালের কোপ দিয়ে হত্যা করেছে।

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃদ্ধ মোসলেম উদ্দিন শনিবার সকাল থেকে কাদিরপুর গ্রামের উত্তর পাশে মাঠের মধ্যে তার জমির এক কোনায় বর্ষা মৌসুমে মাছ ধরতে ডোবায় করছিল। বেলা সাড়ে ১১টার দিকে একপর্যায়ে তার স্ত্রীকে মাঠের মধ্যে ডেকে নেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে স্বামীর হাতে থাকা মাটি কাটার কোদাল দিয়ে তার স্ত্রীর মাথাতে কোপ দেয়। ওই বৃদ্ধা মাটিতে লুটিয়ে পরে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। 
  
নিহতের ভাই আব্দুস সামাদ বলেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারিক ঝগড়া-বিবাদ লেগেই থাকে। আসলে কোথা থেকে কি হয়ে গেল আমরাও বুঝতে পারছি না। আমার বোন যে এভাবে মারা যাবে তা আমরা ভাবতেও পারছি না।

নিহতের ছেলে রাশেদুল ইসলাম বলেন, আমার বাবা একজন বদমেজাজি স্বভাবের মানুষ। কথায় কথায় বাবা আমার মাকে মার-পিট করে। আমি নিজেই বাদী হয়ে বাবার বিরুদ্ধে মার হত্যার মামলা দায়ের করেছি। আমি মার হত্যার বিচার চাই।
   
স্থানীয় জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, নিহতের পরিবারের সদস্যদের মাধ্যমে জানতে পেরেছি, তাকে কোদালের কোপ মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করছি।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, মাঠের মধ্যে স্বামী-স্বীর ঝগড়ার একপর্যায়ে স্বামীর কোদালের আঘাতে স্ত্রী ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
দেওয়ানগঞ্জে ২ মাদক কারবারির কারাদণ্ড
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২৬:৩৩




হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৯২৫
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:২৮


জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
জামালপুরে অগ্নিকাণ্ডে ৩টি বসত ঘর পুড়ে ছাই
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:২১

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩১:০০

সমুদ্রবন্দরে সংকেত নামানোর নির্দেশ
সমুদ্রবন্দরে সংকেত নামানোর নির্দেশ
২১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৩:৪৩