• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৬:১৪:১৪ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

বাসাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

৩ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৫৫:০০

বাসাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রকৃতি ও জীবন ক্লাবের টাঙ্গাইল শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ৩ জুন শনিবার টাঙ্গাইলে বাসাইল উপজেলার কাঁঠালতলি থেকে সৈদামপুর সড়কের দুই পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিটি উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া আক্তার, টাঙ্গাইল প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, অধ্যাপক তরুণ ইউসুফ, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান শিশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মতিয়ার রহমান গাউছ, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা প্রকল্প কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাসাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আল মামুন, প্রকৃতি ও জীবন ক্লাবের জেলা সমন্বয়কারী মুসলিম উদ্দিন আহমেদ প্রমুখ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪৭
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪৭
২৮ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৯:০৩