• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৩:২১ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

সিলেট নগরীর ব্যস্ত সড়কে গর্ত, জীবনের ঝুঁকি নিয়ে করছে যান চলাচল

২৫ মে ২০২৩ দুপুর ১২:১০:১৮

সিলেট নগরীর ব্যস্ত সড়কে গর্ত, জীবনের ঝুঁকি নিয়ে করছে যান চলাচল

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি: সিলেট নগরের বন্দর বাজারের শিশু পার্কের পাশে রাস্তার মাঝখানে ঢালাই ডেবে গিয়ে বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে। এতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি।

সড়কটির পাশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-মাঝারিসহ বিভিন্ন যানবাহন। যে কোনও সময় ঘটে যেতে পারে বড় ধরণের দুর্ঘটনা। দিনের বেলা পাশ কাটিয়ে চলাচল করলেও রাতের বেলায় রয়েছে দুর্ঘটনার বড় আশঙ্কা।

Ad
Ad

সরেজমিন গিয়ে দেখা যায়, রাস্তায় মাঝখানে সড়কের নিচের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্তের। মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন।

Ad

স্থানীয়রা জানান, সকাল থেকে ভাঙ্গা দেখতে পায় তারা। তখন ভাঙার পরিমাণ কিছুটা কম ছিল। কিন্তু সময় যত যাচ্ছে সেটি আরও বড় আকার ধারণ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনও উদ্যোগ নেয়নি। এমনকি টানানো হয়নি কোনও নিশানাও।

এ বিষয়ে জানতে চাইলে সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। রাস্তাটি হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের। বিষয়টি তাদেরকে অবগত করা হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমরাই মেরামত করে নিবো। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:৪২



চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮


Follow Us