• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:১৯:২৭ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা হাম্মাদসহ গ্রেফতার ১৩

৯ মে ২০২৫ রাত ০৮:২৯:০২

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা হাম্মাদসহ গ্রেফতার ১৩

হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার লাঠিয়াল বাহিনীর প্রধান হাম্মাদ আলীসহ এক রাতেই ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হাম্মাদ আলী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের ঘনিষ্ঠ সহচর।

৮ মে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

গ্রেফতাররা হলেন- নাচোল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খান ঝালুসহ আরও অনেকে।

Ad

পুলিশের একটি সূত্র জানিয়েছে, হাম্মাদ আলীর বিরুদ্ধে গত ৫ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সরকারি মালখানা লুটপাটের অভিযোগ রয়েছে এবং ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম আ.লীগ নেতা হাম্মাদ আলীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে নাচোলে ৫, ভোলাহাটে ১, সদরে ৪, গোমস্তাপুরে ১ ও শিবগঞ্জ উপজেলার ২ জনকে আটক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
ঈদে ৫ দিন বন্ধ থাকবে সংবাদপত্র
১০ মার্চ ২০২৬ রাত ০৮:৫৪:৩৫



পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








Follow Us