• ঢাকা
  • |
  • রবিবার ৩রা ফাল্গুন ১৪৩২ রাত ০৮:১২:০৯ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

অপহরণের দেড় ঘন্টা পর কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করল পুলিশ

২৪ মে ২০২৩ দুপুর ০১:৩৭:৩৬

অপহরণের দেড় ঘন্টা পর কলেজ শিক্ষার্থীকে উদ্ধার করল পুলিশ

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর ধোপাদিঘীর পাড় ওয়াকওয়ে থেকে হাসান আহমদ নামের এক কলেজ শিক্ষার্থী অপহরণের পর নগরীর নয়াসড়ক থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। ২৩ মে মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় ধোপাদিঘীর ওয়াকওয়ে এলাকায় এই ঘটনা ঘটে।

Ad

হাসান মিরাবাজারের আঁগপাড়া এলাকার ছুনু মিয়ার ছেলে।

Ad
Ad

আটকরা হলেন- জকিগঞ্জের ছয়ঘরি গ্রামের আব্দুল গনির ছেলে তারিকুল ইসলাম, গোয়াইনঘাটের নয়াগাঁওয়ের ফকরুল ইসলামের ছেলে অমর ফারুক সাদিক ও সুনামগঞ্জের হাসন নগরের আব্দুল কালামের ছেলে সাগর আহমদ।

জানা গেছে, অভিযোগ পেয়ে কোতয়ালী থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরীর নির্দেশনায় মাঠে কাজ শুরু করে কোতয়ালী থানা পুলিশের চৌকস দল।

নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাত ১০ টায় নয়াসড়ক এলাকা থেকে ৩ ছিনতাইকারী আটক করে কোতয়ালী থানা পুলিশ।

বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কল্লোল রায়, সোবহানীঘাট ফাঁড়ীর ইনচার্জ শামীম আহমদ, টুআইসি এসআই রিপন আহমদ সহ পুলিশের কয়েকটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

কোতয়ালী থানাার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরীর বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের অনেকগুলো টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। অপহরণের পর দেড় ঘন্টার সাঁড়াশি অভিযানে উদ্ধার করা হয় কিডন্যাপ হওয়া হাসান আহমদকে।

আটক তিনজন তাদের প্রাথমিক জবানবন্দিতে বলেছে, তাদের উদ্দেশ্য ছিলো মোবাইল ও টাকা ছিনতাই করা।

তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫১:২৩



Follow Us