• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ রাত ১০:১৬:৫৯ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেফতার ১

১৭ এপ্রিল ২০২৫ রাত ০৮:১৫:৩৬

শ্রীপুরে তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেফতার ১

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ভুয়া পুলিশ বলে এক এএসআইয়ের মাথা ফাটানোর অভিযোগ পাওয়া গেছে।

১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে ঘটনা ঘটেছে।

Ad
Ad

চুরির ঘটনা তদন্ত করতে গিয়ে অভিযোগ কারীর হামলার শিকার হন তিনি। আহত এএসআই মো. আবুল হোসেন মাওনা ফাঁড়িতে কর্মরত আছেন। অভিযুক্ত রাশেদ খান মেনন (২৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

Ad

বিষয়টি নিশ্চিত করে মাওনা ফাঁড়ির পরিদর্শক মো. হাসমত উল্লা জানান, শ্রীপুর থানার ওসি তাকে ফোনে শৈলাট বাজারে চুরির খবর দিয়ে ব্যবস্থা নিতে বলেন। সে মোতাবেক তিনি ফাঁড়ির এএসআই আবুল হোসেনকে ঘটনাস্থলে পাঠাই। সেখানে পৌঁছতেই অভিযুক্ত রাশেদ ভুয়া পুলিশ বলে আবুলের মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। আহত আবুলকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে চিকিৎসা করা হয়। তাৎক্ষণিক অভিযুক্ত রাশেদ খানকে গ্রেফতার করা হয়। আবুল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।

এর আগে বুধবার রাতে রাশেদের দোকানে চুরি হয়। খবর পেয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মাওনা ফাঁড়ির পরিদর্শককে ব্যবস্থা নিতে বলেন। সকাল ৮টার দিকে আবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছেন। ঘটনাস্থলে দেরিতে যাওয়ায় ভুয়া পুলিশ বলে আবুল হোসেনের মাথায় লোহার শিকল দিয়ে আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়। তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন,  এএসআইয়ের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২



Follow Us