• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৭:১৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

কাউনিয়ায় পানিতে ডুবে ২ জনের মৃত্যু

২২ মে ২০২৩ সকাল ০৯:৫৬:১৪

কাউনিয়ায় পানিতে ডুবে ২ জনের মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে শিশু সহ ২ জনের মৃত্যু হয়েছে। ২১ মে রোববার উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগালি গ্রামে এবং হারাগাছ ইউনিয়নের পল্লীমারী একতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন, পল্লীমারী একতা গ্রামের মৃত আনেছ আলী স্ত্রী রাবেয়া খাতুন (৬৫) এবং হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আলমগীরের ছেলে নুর হাসান (৫) ।

স্থানীয়রা জানায়, রোববার সকালে পল্লীমারী একতা গ্রামে বৃদ্ধ রাবেয়া খাতুনকে পুকুরে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে স্বজনরা রাবেয়া খাতুনের  মরদেহ  উদ্ধার করে। ধারনা করা হয় তিনি রাতে কোন একসময় পুকুরে পড়ে মাড়া গেছেন।

অন্যদিকে রোববার সকাল ১০ টায় শিশু নুর হাসান পরিবারের অজান্তে খালে পড়ে ডুবে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন খালে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, খালে ও পুকুরের পানিতে ডুবে এক শিশু সহ দুইজনের মৃত্যুর বিষয়টি জানার পর নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। নিহত দুই পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১