• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে ফাল্গুন ১৪৩২ রাত ০৯:০৫:৪৮ (12-Mar-2026)
  • - ৩৩° সে:

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮ মে ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭:১৭

সিলেটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম থেকে সুজন মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার ভোরে গুচ্ছগ্রাম মাহমদ আলী কলোনীর বারান্দার চালের সাথে ঝুলন্ত অবস্তায় সুজনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় সুজনের মরদেহ দেখতে পান স্থানীয় কয়েকজন। এ সময় মরদেহের পা মাটিতে লাগানো ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, কলোনির বারান্দার উচ্চতা খুবই কম । এখানে দাঁড়ালে যে কেউ হাত দিয়ে বারান্দার চাল ধরতে পারবে। তা ছাড়া মরদেহের পায়ের নিচে একটি প্লাস্টিকের চেয়ার ছিল। এসব বিবেচনায় তারা ঘটনার সুষ্ঠ তদন্ত দাবি করেছেন।

Ad
Ad

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ পোস্টমর্টেমের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যের ৪২৩ ফ্লাইট বাতিল
১২ মার্চ ২০২৬ রাত ০৮:১৮:৫৩


সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১



লেবানন দখলের হুমকি ইসরায়েলের
লেবানন দখলের হুমকি ইসরায়েলের
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:০৪

হঠাৎ বৃষ্টিতে কপাল পুড়ল আলু চাষিদের
হঠাৎ বৃষ্টিতে কপাল পুড়ল আলু চাষিদের
১২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:১৯


Follow Us