• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১৬:৩২ (10-Oct-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২

১৯ মার্চ ২০২৫ রাত ০৮:৩২:৪৯

জয়পুরহাটে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২

জয়পুরহাট  প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয় উপজেলার বাঁশের ব্রিজ এলাকায় প্রাইভেটকার ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ দুইজন।

১৯ মার্চ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই যাত্রী হলেন - কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০), একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ তাঁর ব্যাটারিচালিত ভ্যানে বাঁশের ব্রিজ এলাকা থেকে কিছু যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে কিছু দুর যেতেই দ্রুতগামী একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানের। এতে ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন আহত হন ভ্যানচালকসহ দুইজন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০৭:১১

ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু
১০ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০০:৫১




দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
দিল্লিজুড়ে বিক্ষোভ, আটক দেড় হাজারের বেশি
১০ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:১৬