• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৭:৩৯ (26-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে মাদক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

২৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৪:৩৬:৫১

জয়পুরহাটে মাদক বিরোধী সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে সদর উপজেলার দাদরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি নুর-ই আলমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, হাইকোর্ট বিভাগের আইনজীবী অ্যাডভোকেট শাহ আখতারুজ্জামান বাবু, আইডিইবির সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ ও দাদরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম।

Ad

অনুষ্ঠানে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের ভয়াবহ দিক তুলে ধরে এসব সমস্যা থেকে মুক্তির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
বাগেরহাটে চাকরি মেলায় কর্মসংস্থান পেলেন ৬১ নারী
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৫:১০


দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:৪০

লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন ১৭৫ বাংলাদেশি
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১১:৪৪






বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
২৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৬


Follow Us