• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৪:০৩:১১ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে ৬ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

২১ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:১৭

লক্ষ্মীপুরে ৬ দিনব্যাপী বই মেলার উদ্বোধন

লক্ষ্মীপুর প্রতিনিধি:‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এমন প্রতিপাদ্যকে সামনে নিয়ে লক্ষ্মীপুরে ছয় দিনব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে।

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেলা কালেক্টর প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

তারুণ্যের উৎসব উপলক্ষে লক্ষ্মীপুরে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন, একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য সাহিত্যিক হরিশংকর জলদাস। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বইমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মঞ্জুরুর রহমান ও লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মোহাম্মদ ইউসুফ হোসেন প্রমুখ।

এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪টি স্টল অংশগ্রহণ করে। ছয় দিনব্যাপী এই বইমেলাটি ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার পর্যন্ত চলবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
অবতরণের সময় ভারতীয় বিমান বিধ্বস্ত
১৩ জুন ২০২৬ বিকাল ০৩:১২:৫৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৫৯:২১

জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
জামালপুরে গাঁজাসহ ২ নারী আটক
১৩ জুন ২০২৬ দুপুর ০২:৪৫:৪১




Follow Us