• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ ভোর ০৪:০১:৪৮ (13-Dec-2025)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ

১৫ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৩৫:৫৩

সংবাদ ছবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর ২টায় বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ব্যানারে পৌর শহরের মধ্য বাজার থেকে বিক্ষোভ মিছির বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধ্য বাজারে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।

Ad
Ad

এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল কায়ুম, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিউলি আক্তার শান্তি, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুল আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আল সাফি লিপন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাইছার আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেলসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা কর্মীরা।

বক্তারা আগামি ১৮ ফেব্রুআরি মঙ্গলবার বিএনপির বকশীগঞ্জ উপজেলা ও পৌর শাখার দ্বিবার্ষিক সম্মেলন স্থগিতের দাবি তোলেন। সেই সাথে বক্তারা আরো বলেন, বিএনপির একটি সাংগঠনিক কাঠামো অনুয়ায়ী ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলপ্তি করে নতুনভাবে আবার কর্মী সম্মেলন করে ওয়ার্ড কমিটি করতে হবে। ওয়ার্ড কমিটি করে তারপর ইউনিয়ন কমিটি করে তারপর সম্মেলন করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ওসমান হাদীকে নেওয়া হলো এভারকেয়ারে
১২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪৪:৩২


সংবাদ ছবি
বাড্ডায় চলন্ত বাসে আগুন
১২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৬:২৯



সংবাদ ছবি
বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫১:৩৬



সংবাদ ছবি
কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের আখ মাড়াই শুরু
১২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:৫৪


Follow Us