• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৯:১১ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

তালতলীতে নকল সরবরাহের দায়ে চার শিক্ষকসহ ১০ জন আটক

৭ মে ২০২৩ বিকাল ০৪:৫৩:০৯

তালতলীতে নকল সরবরাহের দায়ে চার শিক্ষকসহ ১০ জন আটক

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে মাদ্রাসা শিক্ষকসহ ১০ জনকে আটক করা হয়েছে।

Ad

৭ মে রোববার সকাল ১১ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের আটক করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা। 

Ad
Ad

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মো. নাজমুল ও মোসা. ফাহিমা, বালিয়াতলী দাখিল মাদ্রাসার শিক্ষক মো. জামাল উদ্দিন ও মো. মনোয়ার হোসেন। বাকিরা হলেন- ইয়ামিন, মো. ওবায়দুল (১), সাফা মনি, মো. ওবায়দুল (২), মো. কামাল ও শাহ নওয়াজ।

জানা যায়, উপজেলার তালতলী ছালেহিয়া আলীম মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে শিক্ষকরা নকল সরবরাহ করছেন এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে তালতলী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা মাদ্রাসার (কেন্দ্র) পাশের একটি বাড়ি থেকে নকল সরবরাহের সময় হাতেনাতে তাদের আটক করেন। পরে আটক ব্যক্তিদের তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তালতলী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৭:৪৯

শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৫:৪৪

দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩৪:২২

শেষ সময়ে দীর্ঘ লাইনেও উচ্ছ্বাস তরুণদের
শেষ সময়ে দীর্ঘ লাইনেও উচ্ছ্বাস তরুণদের
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩১:০৬




ভোট দিয়ে যা বললেন নির্মাতা আশফাক নিপুন
ভোট দিয়ে যা বললেন নির্মাতা আশফাক নিপুন
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১৪:০৮


ভোটের দিনে আবরার ফাহাদকে স্বরণ করে ফারুকীর পোস্ট
ভোটের দিনে আবরার ফাহাদকে স্বরণ করে ফারুকীর পোস্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৯:৫৫


Follow Us