• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:৫৭:৩১ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

রাজনৈতিক মতৈক্য হলে আমরা সে অনুযায়ী নির্বাচন করবো: নির্বাচন কমিশনার

১৫ জানুয়ারী ২০২৫ রাত ০৯:০০:৩৯

রাজনৈতিক মতৈক্য হলে আমরা সে অনুযায়ী নির্বাচন করবো: নির্বাচন কমিশনার

খুলনা ব্যুরো: নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনের হাতে নেই। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক মতৈক্য হলে আমরা সে অনুযায়ী নির্বাচন করবো। তবে বর্তমানে প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুসারে নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়েছেন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো. সানাউল্লাহ।

১৫ জানুয়ারি বুধবার বিকেলে খুলনায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

নির্বাচন কমিশনার বলেন, ভোটার হালনাগাদ ও ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনার আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ভোটার তালিকা সম্পর্কে সন্দেহ থাকায় বাড়ি গিয়ে যাচাইকরণ শেষে সংযোজন বিয়োজন করে নতুন তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন

সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে: নারায়ণগঞ্জ এসপি

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথগ্রহণ আজ
৩ নভেম্বর ২০২৬ সকাল ১১:১৯:৩১



রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
রাজধানীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
৩ নভেম্বর ২০২৬ সকাল ১০:১১:৫৫