• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:২১:১২ (17-Nov-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে বিজিবির বাধা

৮ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৪৪:৫৯

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে বিজিবির বাধা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্ত ঘেঁষে কাটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

৬ জানুয়ারি সোমবার থেকে ৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির পিলার নম্বর ১৭৭-এর ১ এস, ২ এস ও ৩ এস এলাকায় এই পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা আনারুল ইসলাম বলেন, সোমবার বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হলেও কোনো সমাধান মিলেনি। মঙ্গলবার বিএসএফ’র পক্ষ থেকে আবারও রাস্তা নির্মাণের কাজ শুরু করলে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। সতর্ক অবস্থান নেয় বিজিবি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে সাংবাদিককে হত্যা চেষ্টা: জড়িতদের গ্রেফতারের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দীন বলেন, গত কাল ৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে শূন্য লাইনে কাতারের ভাড়া দিচ্ছিল বিএসএফ। এ সময় বাধা দেয় বিজিবি। তখন থেকেই সীমান্তে উত্তেজনা চলছে।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে মালদহ জেলার গোপালগঞ্জ থানার শুব্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেঁষে রাস্তা নির্মাণ কাজ শুরু করে। এ সময় বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। রাস্তা নির্মাণ কাজ বন্ধ রেখেছে বিএসএফ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
১৭ নভেম্বর ২০২৬ সকাল ১০:১২:৪৫


ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৬:৩৫

লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:২৮:৫১

জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
জয় চৌধুরীর পদত্যাগের ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
১৭ নভেম্বর ২০২৬ সকাল ০৯:১৪:৩৬