• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৫৫:৩৫ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

কটিয়াদীতে বিএনপির জনসভা

৩০ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:১১:৫৭

কটিয়াদীতে বিএনপির জনসভা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর রোববার বিকেলে উপজেলার লোহাজুরী ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পরিষদ সংলগ্ন মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

লোহাজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মতিন জুয়েলের সভাপতিত্বে ও লোহাজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সুপ্রীমকোর্ট বারের সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল।

আরও পড়ুন

সিলেটে দৃষ্টিহীন মৌমিতা এইচএসসিতে পেলেন জিপিএ-৫

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন ও সাইফুল্লাহ জায়েদুল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক সাজাহান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুশফিকুর রহমান উবাইদুর এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাসরিফুল হাসিব প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু, নতুন রোগী ১৪১৭
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৬:১৬


এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৪০




দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
দিল্লির বায়ুদূষণ মোকাবেলায় কড়াকড়ি
১ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:২৫:৪৮