• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:১১:২৯ (22-Sep-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ

৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:১৪:৩৬

রাজস্থলীতে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: ‘অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে আগামি ১০-২৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির কার্যক্রম।

শুমারিতে অংশ নেওয়া উপজেলার ৩ ইউনিয়নে ২টি জোনে ৩২ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজারকে নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

৬ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের হল রুমে ৪ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা শুমারি সমন্বয়কারী ও পরিসংখ্যান কর্মকর্তা সুবর্ণ সাহা। এসময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা জোনাল অফিসার শাহাজানসহ সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

৪ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আগামি ১০ ডিসেম্বর থেকে শুরু হবে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহের কার্যক্রম। যা চলবে আগামি ২৬ ডিসেম্বর পর্যন্ত। এতে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজারদের পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে সহায়তা করবে ২ জন আইটি সুপারভাইজার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩:৩৩




পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
২২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৩:৪৩