• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৫:৫৭ (22-Oct-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

২০ এপ্রিল ২০২৩ বিকাল ০৪:০৬:২৭

দৌলতখানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ। টানা অসহনীয় গরম, সেই সঙ্গে ভোগান্তিরও কমতি নেই। দুর্ভোগ কমাতে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা চেয়ে নামাজ পড়েছেন দৌলতখানের মুসল্লিরা।

২০ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টায় দৌলতখান উপজেলার মেয়ারহাট সংলগ্ন একটি মাঠে মেয়ারহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিদের আয়োজনে সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করা হয়। এ সময় নামাজ শেষে বৃষ্টির আশায় বিশেষ মোনাজাতও করা হয়।

নামাজে ইমামতি করেন দৌলতখানের মিয়ারহাট বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি নোমান কাসেমী।

আরও পড়ুন

পূজার ছুটিতে পর্যটকের পদচারণায় মুখর সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্র

মুফতি নোমান বলেন, তীব্র তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই মহান সৃষ্টিকর্তার কাছে  মুসল্লিরা চোখের পানি ফেলে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে চলমান বৈশ্বিক সংকট থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
ভারতে পালিয়ে যাওয়ার সময় আ.লীগ নেতা আটক
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৩:০৬

ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
ইন্তেকাল করেছেন গিটারিস্ট রাসেল খান
২২ অক্টোবর ২০২৬ রাত ০৮:০৬:৩৮