• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৩:৫৩ (14-Jun-2026)
  • - ৩৩° সে:

টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

১৮ এপ্রিল ২০২৩ বিকাল ০৫:১২:৩৬

টানা ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৮ এপ্রিল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো: মোস্তফিজুর রহমান।

তিনি বলেন, হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আগামী বুধবার থেকে সোমবার (২৪ এপ্রিল) পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আগামী ২৫ এপ্রিল থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

হিলি ইমিগ্রেশন ওসি মো:আশরাফুল ইসলাম বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ৬ দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
সৌদি থেকে দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি
১৪ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২৬:২০


হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
১৪ জুন ২০২৬ বিকাল ০৫:৩৩:২৮





Follow Us