• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১৩:৪৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স যেন অটোরিকশা স্ট্যান্ড!

৯ অক্টোবর ২০২৪ দুপুর ০১:৫০:০৯

রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্স যেন অটোরিকশা স্ট্যান্ড!

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনের এলাকায় সব স্থানেই সারি সারি ইজিবাইক রাখছেন চালকেরা। কেউ ইজিবাইক রেখে চা খাচ্ছেন, আবার কেউ অপেক্ষায় আছেন যাত্রীর। এতে চরম ভোগান্তিতে রয়েছে সেবাপ্রত্যাশীরা।

রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, হেঁটে যাওয়ার মতো সামান্য জায়গা পর্যন্ত থাকছে না অটোরিকশার ভিড়ে। অ্যাম্বুলেন্সে গুরুতর অসুস্থ রোগী আসলেও হাসপাতালের মধ্যে নেওয়ার ক্ষেত্রে পড়ছেন নানা ঝামেলায়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রেশমা আক্তার জানান, ‘ইজিবাইকের ভিড় সামলে ভেতর পর্যন্ত যাওয়া মুশকিল। এমনিতেই অসুস্থ, তারপর আবার এ রকম অবস্থা।’

আরও পড়ুন

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

হাসপাতালের রোগীর স্বজন রতন মিয়া বলেন, ‘তিন দিন ধরে আত্মীয় ভর্তি। আমি সঙ্গেই আছি। বিশেষ করে দিনের বেলায় ইজিবাইকের কারণে বাইরে ওষুধ কিনতে যাওয়া মুশকিল। মনে হচ্ছে, হাসপাতালের সিঁড়ি থেকে ইজিবাইকে চড়তে হবে। আবার ওনারাই সিঁড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে যাবেন। এটা সুবিধা, না অসুবিধা বোঝা কঠিন। তবে হাসপাতাল চত্বরের মধ্যে এভাবে এত বেশি ইজিবাইক থাকা মোটেও কাম্য নয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা: বাহারুল আলম বলেন, হাসপাতালে লোকবল কম হওয়ায় এসব নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে। তবে ইজিবাইকগুলো যাতে হাসপাতালের ভিতরে রোগী নামিয়ে বাইরে চলে যায়, সেজন্য একজন মূল গেটে বসাবো। এ বিষয়ে আমরা আরও কঠোর হব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১১

দেশের ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশের ৩ জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
১০ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০২:৩৭

ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা
ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা
১০ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৮:৩৮