• ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:৫২:৩৩ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে ফুটপাতে উচ্ছেদে অভিযান

১ অক্টোবর ২০২৪ বিকাল ০৫:০৬:১৬

ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে ফুটপাতে উচ্ছেদে অভিযান

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 

১ অক্টোবর মঙ্গলবার দুপুরে মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। 

Ad
Ad

পূর্বের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে মহাসড়ক যানজট মুক্ত ও মানুষ চলাচলে ফুটপাত স্বাভাবিক হয়েছে। 

Ad

অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করা হয়েছে। মহাসড়কের এক তৃতীয়াংশ জুড়ে ভাসমান দোকান বসাতে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

এখন থেকে মহাসড়কে কোনো ভাসমান দোকান বসানো হলে আইনগত ব্যবস্থাগ্রহণ করার ঘোষণা দেন ইউএনও মো. সাইফুল ইসলাম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল আলম, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী আশরাফ মোল্লা, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লাসহ বিপুল সংখ্যক পুলিশ ও সেনা সদস্য। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন
১৩ মার্চ ২০২৬ রাত ০৯:২৩:২২


রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি
১৩ মার্চ ২০২৬ রাত ০৮:২২:৩৬

ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
ইরাকে মার্কিন উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৫:৪৪


বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
বাংলাদেশকে ২৭৫ রানের টার্গেট দিল পাকিস্তান
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০৯

চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
চাটমোহরে চা স্টলে গুলি, আহত ২
১৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৫


ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লায় চুরির ঘটনায় গ্রেফতার ২
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:১২:৪১



Follow Us