• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ রাত ০৮:৩৩:০১ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:২৭:৩৩

সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাম্বুরা গাছের মগডাল থেকে মো. সোহাগ মিয়া(২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৬ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামে নিজ বাড়ির আঙ্গিনায় জাম্বুরা গাছের ডালে ওই যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে।

Ad
Ad

নিহত মো. সোহাগ মিয়া(২৫) দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাও গ্রামের মো. ওয়াহিদ আলীর ছেলে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তার কারণ জানাতে পারেনি আত্মহণনকারী মো. সোহাগ মিয়ার পরিবার।

Ad

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মো. সোহাগ মিয়া(২৫) নামের ওই যুবক ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের ডালে ঝুলছে। গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে নিহতের কারণ জানা যাবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে বদলি
১০ মার্চ ২০২৬ রাত ০৮:১৩:১৬








নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
নলডাঙ্গায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক
১০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৯:১৬


Follow Us