• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৩:৩৫ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীকে কুপিয়ে জখম

১৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:৫৯:০১

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মীকে কুপিয়ে জখম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বেচ্ছাসেবকদলের দুই কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

১৪ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে দিপু (৩৫) ও একই এলাকার হাউস আলীর ছেলে সুবেল (৩০)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটর সাইকেল যোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজার ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে। তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।  

স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

শিবগঞ্জ থানার পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কালুপুর পাগলা সেতু এলাকায় দুজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১